- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্কুল ছাত্র দিলমান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

তপন জ্যোতি তপু, জাউয়া
ছাতকের নবম শ্রেণীর ছাত্র দিলমান আহমদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ছাতক-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসীসহ ৫টি উচ্চ বিদ্যালয়ের বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা। জাউয়াবাজারে ইউনিয়নবাসীর   
উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও আটগ্রাম নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল মামুন শাহিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাতক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদার, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, গনিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনসফ আলী, সাউথ ওয়েষ্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. মুজিবুর রহমান, ছাতক প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান শিলু, প্রবাসী আফরোজ মিয়া, সুলতান আলী, নিহত ছাত্র দিলমানের পিতা আব্দুল কাদির প্রমুখ। সমাবেশে বক্তরা দিলমান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ফাঁসির দাবি জানান।
উলেখ্য, গত ৩মার্চ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-জনতার সংঘর্ষে স্কুল ছাত্র দিলমান আহমদ নিহত ও ৩০জন আহত হয়। দিলমান ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের (বরকাপন) বাদেশ্বরী গ্রামের আব্দুল কাদিরের পূত্র।

  • [১]