স্টাফ রিপোর্টার
বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজজামান, নারীনেত্রী শিলা রায়, বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বেগম তানিয়া সুলতানা, বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদসহ ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।