স্টাফ রিপোর্টার
ফতেপুর ইউনিয়ন এর হরিপুর পাঁচহিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিরাপদ যাতায়াত করতে বাঁশ দিয়ে সেতু নির্মাণে এগিয়ে এসেছেন নব নির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন। রবিবার দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা নগদ প্রদান করেন তিনি। হরিপুর পাঁচহিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন দাশের হাতে ৫ হাজার টাকা তুলে দেন চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন। এসময় ফতেপুর ইউনিয়ন পরিষদের সচিব মীরা চন্দ উপস্থিত ছিলেন।