- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক গান

স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগেঞ্জের গীতিকার ও জ্যেষ্ঠ সাংবাদিক ইশতিয়াক রুপু‘র লেখা ও সিলেটের শিল্পী ইকবাল সাঁইয়ের গাওয়া করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক গান ‘না দেখিল আগে কভু/না চিনিলো তারে/নিরবে দাড়ায় এসে/আপন দারে’ গানটি ‘মাটির গান টিভি’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে।

গীতিকার ইশতিয়াক রূপুর লেখাটি সঙ্গীতে রূপ দিয়েছেন গাজী কামরুল ও ভিডিও সম্পাদনা করেছেন দবিরুজ্জামান দিপু।

গত ২৪ এপ্রিল রিলিজ হলো ইউটিউব চ্যানেল মাটি টিভির ব্যবস্থাপনায়। ইতোমধ্যে গানটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

গানটির লেখা প্রসঙ্গে গীতিকার ইশতিয়াক রুপু বলেন, বাংলাদেশে এপ্রিলের প্রথম দিকে করনোভাইসের তান্ডব শুরু হয়। বিদেশের মাটিতে বসে আমরা চরম উৎকন্ঠায়। স্বজনদের কল আসছে দেশ থেকে। দুনিয়ার উন্নত দেশ আমেরিকার বানিজ্যিক নগর নিউইয়র্ক করোনার থাবায় অনেকটা লণ্ডভণ্ড হয়ে গেছে। অদৃশ্য এ দানবের সঙ্গে লড়তে কেউ তৈরী ছিলেন না। তারপরও পুরো বিশ্বকে লড়তে হচ্ছে প্রাণঘাতি করোনার বিরুদ্ধে। তিনি বলেন, আজ থেকে প্রায় ৩১ দিন আগে নিউইয়র্কের বাসায় ফেরার সময় আমার মনে আসলো দুটো লাইন।
‘না দেখিল আগে কভু
না চিনিলো তারে
নিরবে দাড়ায় এসে
আপন দারে’।
ফেসবুকে পোষ্ট দেওয়ার পর সিলেটের তরুণ শিল্পী ইকবাল সাঁই ফোনে অনুরোধ করলেন আরো কয়টি লাইন লিখে দিতে। এরপর আরও দুটো অন্তরা লিখলাম। পরে শিল্পী ইকবাল সাঁই নিজের সুরে গানটি গেয়েছেন।

পুরো গানটি এরকম-
না দেখিল আগে কভু
না চিনিলো তারে
নিরবে দাড়ায় এসে
আপন দারে।

দেহেতে করিলে ধারণ
বিপদ নানা রুপ,
না সারিবে বিপদ খানা
গমন মৃত্য কূপ।

থাকিবে সতর্ক সদা
চল সাবধানে
ইমানের স্থান রাখিও
হৃদয় মাঝখানে।

স্মরণ করো প্রতিক্ষণ
আল্লাহ ভগবান,
তিনিই পারেন বাঁচাতে
সবার দামী প্রাণ।

  • [১]