স্টাফ রির্পোটার
দক্ষিণ সুনামগঞ্জ পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১ টায় বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এস এ ও ফাউন্ডেশনের অর্থায়নে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি জাহিনুল হকের সভাপতিত্বে ও সদস্য রায়েজ নূরের সঞ্চালনায় বিতরণ কালে আলোচনায় বক্তব্য রাখেন, বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা নূর আহমদ, সহকারি শিক্ষক সোয়েব আহমদ লিটন, ফোরামের সহ সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদ নূর আহমেদ,শিক্ষিকা নূর জাহান বেগম ছনি, মাওলানা নূরুল ইলাম ও ফয়সাল আহমদ প্রমুখ।
উল্লেখ প্রথম ধাপে শিক্ষা উপকরণ দেয়া হয় ইউনিয়নের বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাঁসকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে।