- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্টেডিয়াম উন্নয়নের দাবি পুলিশ সুপারের

স্টাফ রিপোর্টোর
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের উন্নয়নে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নানসহ জেলার সকল প্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।  
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব দাবি জানান তিনি।
তিনি বলেন,‘এই স্টেডিয়ামের আরো কিছু গ্যালারি করা প্রয়োজন। তাহলে আরও অন্তত ২০ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। তাই এই গ্যালারিগুলো দ্রুত নির্মাণ করা প্রয়োজন। তাহলে সুনামগঞ্জের ক্রীড়া জগতে প্রাণ সঞ্চার হবে।’
পুলিশ সুপার আরো বলেন,‘ হাওরপাড়ের মানুষকে আনন্দ উদ্দীপনা দিতে এবং যুব সমাজকে মাদক, জুয়া ও জঙ্গিবাদসহ অপরাধমূলক কর্মকা- থেকে খেলার মাঠমুখি করতে ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুলবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • [১]