মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে বসত ঘরের আড়ের সাথে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী। উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দুলাশিয়া আমলীতলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম ইসলাম উদ্দিন (২৭)। সে ওই গ্রামের মৃত. শাহজাহানের ছেলে।
জানা যায়, রবিবার (২৮ মে) বিকালে ইসলাম উদ্দিন ও তার স্ত্রী কল্পনার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাগ করে কল্পনা বাপের বাড়িতে চলে যান। রাতেই নিজ বসত ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন ইসলাম উদ্দিন। আজ সকালে বাড়ির লোকজন ঘুম থেকে ওঠে দেখতে পায় ইসলাম উদ্দিনের মরদেহ বসত ঘরে ঝুলে আছে। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ইসলাম উদ্দিন স্ত্রীর সাথে রাগ করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মধ্যনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।