জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে এক দিনমজুর স্বামী খুন হয়েছেন। নিহতের নাম মো. আলেক মিয়া (৬৫)। তিনি উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহ্’র ছেলে।
পুলিশ জানায়, নিহতের প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোন সন্তান নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার সকাল ১০ টার মধ্যে কোন এক সময় তিনি খুন হয়েছেন। আলেখ মিয়ার মাথায় আঘাত রয়েছে। দ্বিতীয় স্ত্রী পালিয়েছে। দ্বিতীয় স্ত্রী’র রেনু বেগম (৩০) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আরমান মিয়ার মেয়ে।
পুলিশ সুপার মো.মিজানুর রহমান জানান, যেহেতু আলেক মিয়ার খুনের ঘটনার পর তার দ্বিতীয় স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেহেতু ধারণা করা হচ্ছে খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা ৬ টা) থানায় মামলা হয় নি।