- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্ত্রী, কন্যা ও পিতা হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্ত্রী, কন্যা ও পিতা হত্যার দায়ে আলফু মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু বৃহস্পতিবার বিকেলে এই রায় দেন।
দ-প্রাপ্তরা ব্যক্তি হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আলফু মিয়া (৪১)। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এামলায় উল্লেখ রয়েছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণগাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে আলফু মিয়া পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী বিউটি বেগম ও কন্যা আফিফা বেগম (৯ মাস)কে মারধর করে। বিষয়টি দেখে তার বাবা আলা উদ্দিন তাকে শান্ত করতে ঘরে ঢুকলে বাবাকেও টিউবওয়েলের হাতল দিয়ে মারধর করে আলফু মিয়া। টিউবওয়েলের ভারি হাতলের আঘাতে গুরুতর আহত হয়ে বসত ঘরের তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আলফু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ নিহত তিন জনের লাশ উদ্ধার করে।
ঘটনার পরদিন নিহত আলা উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আলফু মিয়াকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আলফু মিয়ার যাবজ্জীবন কারাদ- ঘোষণা করেন।

  • [১]