- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘স্থানীয় আইন শ্ঙ্খৃলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা’ শীর্ষক সম্মেলন

স্টাফ রির্পোটার
‘হটাও জঙ্গি বাঁচাও দেশ’ প্রতিপ্রাদ্য কে সামনে রেখে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে ‘স্থানীয় আইন শ্ঙ্খৃলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অবণী কান্ত দেবনাথ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার স¤্রাট খীসা।
প্রসন্ন বৈদ্যর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গ্রাম পুলিশ কমিটির উপদেষ্টা অঞ্জন পুরকায়স্থ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি অমিয় রঞ্জন দাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন তাহিরপুর উপজেলা পুলিশ কর্মচারী আফিয়া খাতুন।

  • [১]