স্টাফ রিপোর্টার
গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের সূচনা ও কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এই অবহতিকরণ সভার আয়োজন করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিডিপি) ও অক্সফামের অংশীদারিত্বে এবং ইউরোপিয়ান ইউনিয়নের এর আর্থিক সহায়তায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) এর রিকল ২০১১ প্রকল্পের কর্মকৌশলে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা প্রশাসক বলেন,‘ হাওরপাড়ের স্থানীয় জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে গড়ে তোলতে হবে। উপকারভোগীদের সচেতন করতে হবে। পাশাপাশি উন্নয়ন কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। তাহলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। ’
সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তপন কুমার রুরাম।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তোলে ধরেন, অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মোস্তফা আলী।