স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মানী ভাতার টাকা বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বিবৃতিতে ব্যারিস্টার ইমন বলেছেন, ‘বিগত জেলা পরিষদ নির্বাচনে আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখ ছিল আমি স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মানী বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করেছি। নির্বাচিত হলে সেটি বাস্তবায়নের জন্য সকল উদ্যোগই গ্রহণ করবো বলেও আমার প্রতিশ্রুত ছিল।’
বিবৃতিতে উল্লেখ করা হয় মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের এই দাবীকে যৌক্তিক মনে করে সম্মানী ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহ্রে মধ্যেই নতুন সম্মানী ভাতার গেজেটও হয়ে যাবে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী’র এই ঘোষণার জন্য ব্যারিস্টার
ইমন কৃতজ্ঞতা জানান এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে তিনিও আনন্দিত বলে উল্লেখ করেন।