- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে হাসপাতাল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব

স্টাফ রিপোর্টার
‘স্বাস্থ্যখাতে চাই-সুশাসন’ শ্লোগানকে সামনে রেখে হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা তথা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সদর হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য ধুর্জটি কুমার বসু।
টিআইবি’র সহকারি ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) শরীফ হোসেন সুনামগঞ্জ সদর হাসপাতাল বিষয়ে সনাক ও ইয়েস এর পর্যবেক্ষণ ও সুপারিশমালা উপস্থাপন করেন।
শিক্ষাবিদ ও সনাক’র স্বাস্থ্য উপকমিটির আহবায়ক অধ্যাপক পরিমল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. আবদুর হাকিম। বক্তব্য রাখেন, সনাক সভাপতি নূরুর রব চৌধুরী।
এসময়  ডা. গৌতম রায় (ইউএইচএফপিও), সিনিয়র কনসালটেন্ট ডা. বিশ্¦জিৎ গোলজার, ডা. মো. রফিকুল ইসলাম (আরএমও), ডা. ইন্দ্রানী রায় (এমও), ডা.মো.আবুল কালাম (এমওসিএস), ডা. ইফতেখার আহমেদ (এমও), ডা. সাজ্জাদ হোছেন ভূইয়া (এমও), ডা. মো. মনিরুজ্জামান (ইএমও), ডা. মো. সাইদুর রহমান (ইএমও), সনাক সদস্য যোগেশ্বর দাস, মো. এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান, নির্মল ভট্রাচার্য, সঞ্চিতা চৌধুরী, কানিজ সুলতানা, নাজনীন বেগম, ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সুনামগঞ্জ সদর হাসপাতালে দিনব্যাপি ইয়েস সদস্যবৃন্দ ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করেন।

  • [১]