- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বজনের তথ্য অধিকার আইন বিষয়ক সভা

সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর অধীন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং সনাকের সাবেক সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে।
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন স্বজন সদস্য মো: রাজু আহমেদ। মুক্ত আলোচনায় প্রশ্নোত্তর পর্বে কলেজের শিক্ষার্থীগণ তথ্য অধিকার আইন কী, কেন, কোন কোন প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়া যাবে এবং তথ্য প্রাপ্তির জন্য কিভাবে আবেদন করতে হয় ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন এবং উপস্থিত সনাক ও স্বজন সদস্যগণ প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরাগ কান্তি দে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি নুরুর রব চৌধুরী, ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাশ, এনামুল হক চৌধুরী, অ্যাড. নাজনীন বেগম, হাজী সৈয়দুর রহমান এবং কানিজ সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন এর সমন্বয়কারী রমেন্দ্র কুমার দে এবং সঞ্চালনা করেন স্বজন সদস্য আকিক মিয়া। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রায় ২০০ জন শিক্ষার্থী আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]