পুলক রাজ
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্নডানার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এছাড়াও অতিথি হিসাসে উপস্থিত ছিলেন নারী নেত্রী শীলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, স্বপ্নডানার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ট্রাফিক সার্জেন্ট মো. কাজল, স্বপ্নডানা পাঠশালার পরিচালক পুলক রাজ, মাইনুদ্দিন, রকি খান, জেনি খান, নাহিদ হাসান, পিয়াল, জাওয়াদ প্রমুখ।
স্বপ্নডানার প্রায় ৫০ জন শিক্ষার্থী চকলেট দৌঁড়, মোরগের লড়াই, ফুটবল, দড়ি লাফ সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, স্বপ্নডানা ইতিমধ্যে শহরের সূধীসমাজ ও প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। স্বপ্নডানা এই পথ শিশুরা নাটক, গান করেও প্রশংসা কুড়িয়েছে। এদের মধ্যে থেকেই হয়তো আগামীতে আমরা পাব একজন কৃতি ছাত্র, একজন ভালো গায়ক, একজন সেরা খেলোয়ার। আমাদের সকলেরই প্রয়োজন এদের উৎসাহ দেয়া এবং প্রতিভা বিকাশে সহায়তা করা।