‘আদর্শকে ধারণ করি, স্বপ্নকে সত্যি করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নাদর্শ ’ বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। রবিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মো. শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী সহ সংগঠনের সদস্যরা।
রবিবার দিনব্যাপী সংগঠনের সদস্যরা সরকরি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, সুনামগঞ্জ ঐতিহ্য
জাদুঘর, জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি