সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নাদর্শ’ এর উদ্যোগে ৭ দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযানের ৫দিনে বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অ্যাড. অমিয়াংশু চৌধুরী অলক, স্বপ্নাদর্শের সাধারণ সম্পাদক তালহা মোহাম্মদ হোসাইন, প্রচার সম্পাদক সায়েক খান, অর্থ সম্পাদক দের্বাঘ্য সুমিত, মাকসুদুর রহমান দিপু, আশরাফুল ইসলাম, আবির সিহাব, মাহফুজ নিহাল, শৈবাল বিশ্বাস প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)