সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নাদর্শ’ এর সদস্যরা নিজ উদ্যোগে সুনামগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আজ রবিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণ করা হবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, সুনামগঞ্জ পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমী, জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। ফলজ, বনজসহ বিভিন্ন জাতের ৬০টি গাছের চারা রোপণ করা হবে এবং বেড়া দিয়ে নিরাপদে রাখা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)