- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্ববেতন ছুটি ও শ্রমআইন কার্যকরের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

মে দিবসে স্ববেতন ছুটি, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকরের দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর পক্ষ থেকে মৌলভীবাজারের জেরা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার রুপুরে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর মোঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা এমন কি ঢাকা, সিলেটসহ দেশের অধিকাংশ জেলার হোটেল শ্রমিকরা ছুটি ভোগ করলেও মৌলভীবাজার শহরের হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। আমাদের চাকরীর যেমন নেই নিশ্চয়তা, তেমনই বাচাঁর মত মজুরি ও কাজ শেষে অনেক ক্ষেত্রে মজুরিরও নিশ্চয়তা নেই। বর্তমানে আমরা যে মজুরি পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে মাসের ১০ দিন চলাও দায়। শ্রম আইনে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বাসস্থানের বিধান থাকলেও শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে ও থাকতে বাধ্য হন। গত ২ জুলাই ২০১৫ মৌলভীবাজার হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সাথে শ্রমআইন বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষরিত হলেও অদ্যাবধি সেই চুক্তি বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশ শ্রমআইনের ১১৮ ধারা মোতাবেক ১১ দিনে বার্ষিক উৎসব ছুটি বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ জানুয়ারি’২০১৬ মৌলভীবাজার হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতি বরাবর লিখিত আবেদন করা হয়, যার অনুলিপি সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের আবেদনে কোন পক্ষই কোন উদ্যোগ নেননি। হোটেল শ্রমিকরা দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন, যার কারণে হোটেল শ্রমিকদের  মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]