মহান মে দিবসে স্ববেতনে ছুটি এবং শ্রমআইনের ১১৮ ধারায় ১১দিন উৎসব ছুটি সহ শ্রম আইন কার্যকর ও হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরীর গেজেট কার্যকর করার দবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দিয়েছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। সংঘটনের জেলা শাখার সভাপতি মো. মইনুল হক রনি ও সাধারণ সম্পাদক মো. লিল মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মে দিবসে সারা বিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশেরও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। এমনকি শ্রমিক সংহতি দিবস পালনেও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা বাঁধা-নিষেধ ও অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকেন।
এছাড়াও শ্রম আইনের ৫ ধারায় নিয়েগপত্র ও পরিচয়পত্র, ৬ ধারায় সার্ভিস বই, ২(১০) ধারায় চাকুরী চ্যুত্তিজনিত ৪ মাসের নোটিশ পে, প্রতি বছর চাকুরীর জন্য ৪৫দিনের গ্রাচ্যুয়েটি, ১০৩ ধারায় সপ্তাহে দেড়দিন সাপ্তাহিক ছুটি, ১০৮ ধারায় দৈনিক ৮ ঘন্টা সম্পাতে ৪৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন মজুরী প্রদান, ১১৫ ধারায় বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি, ১১৬ ধারায় ১৪ দিন অসুস্থতার ছুটি, ১১৭ ধারায় প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, ১১৮ ধারায় ১১দিন উৎসব ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল শ্রমিকদেরকে এই সকল অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রম আইনে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বাসস্থানের বিধান থাকলেও শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২৪ নভেম্বর হোটেল সেক্টরে কর্মরত শ্রমিক কর্মচারীদের জন্য নি¤œতম মজুরী গেজেট প্রকাশ করা হলেও অদ্যবধি তা কার্যকর করা হয়নি। ফলে হোটেল শ্রমিকদের মধ্যে চর ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি