- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বল্প আয়োজনে বিদ্যা দেবীর আরাধনা

স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে ভক্তরা উপবাস রেখে মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এবার পূজা মণ্ডপ এবং বিভিন্ন মন্দিরে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। পূজার আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোনও আড়ম্বরতা ছিল না।

  • [১]