দিনের কিছু সময় প্রখর তাপদাহ আবার কিছু সময় অঝোর বৃষ্টি। এমনই আবহাওয়া গত দুদিন ধরে। যখন আকাশ থাকে রৌদ্রজ্জ্বল তখন প্রচ- গরমে হাপিয়ে উঠেন সকলেই। বাচ্চারাও বাদ যায় না এ থেকে। তীব্র গরম থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ার খেলায় মত্য হয়েছে একদল শিশু। একদিকে ওরা খেলার আনন্দে বিভোর অন্যদিকে গরমের আঁচ থেকেও রক্ষা পাওয়া। ইব্রাহীপুর নিকটবর্তী সুরমা নদী থেকে দৃশ্যটি ক্যামেরবন্দি করেছেন আকরাম উদ্দিন।