- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বস্থানে ফিরে এলো লঞ্চঘাট

স্টাফ রিপোর্টার
আবারও আগের জায়গায় ফিরে এসেছে লঞ্চঘাট। আগামীকাল থেকে শহরের সাবেক লঞ্চঘাট থেকে লঞ্চ আসা-যাওয়া করবে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ’র পন্টুন স্থাপন করা হয়েছে। এই খবরে লঞ্চযাত্রী ও ব্যবসায়ীদের মনে স্বস্থি ফিরে এসেছে। ব্যবসায়ীক দুশ্চিন্তার অবসান হয়েছে বলে জানান লঞ্চঘাটের একাধিক ব্যবসায়ী। মঙ্গলবার বিকালে শহরের মল্লিকপুর এলাকা থেকে এই পন্টুন নিয়ে আসা হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামীকাল এই পন্টুন থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • [১]