বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডঁ ২০ ক্রিকেট টুর্নামেন্টে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সিরাজপুর-বাগগাঁও পেটনা মাঠে ফাইনালে কাটাখালী নীলাকাশ ক্রিকেট টিমকে ৭ উইকেটে হারিয়ে রেনেসা ক্রীড়া চক্র পলাশ বিজয়ী হয়।
খেলা পরিচালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আম্পায়ার সাদিকুর রহমান ও পল্লব। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া ও সদস্য জাহাঙ্গীর হোসেন এবং সহযোগিতায় ছিলেন জাহিদুল ইসলাম, হালিম মাস্টার। বিজয়ী ও রানার্স আপ দলকে আগামী ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ১৬টি টিম অংশগ্রহণ করেছিলো।