- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জ অফিস
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান, পাগলা মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন।
প্রস্তুতি সভা পর সকাল সাড়ে ১০টায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্র তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা তেরাব আলী, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জয়কলস উনানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, জয়কলস ইউপি সচিব কামাল হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য সাইদুল ইসলাম, সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে রিংকু দাস প্রমুখ।

  • [১]