মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ (সুসাস)-এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার সকাল ৭টায় সুনামগঞ্জ কোর্ট সংলগ্ন শহীদমিনারে ফুলের তোড়া অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শেখ একেএম জাকারিয়া, সহ-সভাপতি কবি ও প্রভাষক দুলাল মিয়া,সাধারণ সম্পাদক কবি ও গীতিকার ওবায়দুল হক মুন্সী, সহ-সাধারণ সম্পাদক কবি মইন উদ্দিন, অনুষ্ঠান সম্পাদক তৈয়বুর রহমান,সহ-সাহিত্য সম্পাদক আসাদ বিন সফিক,নির্বাহী সদস্য মঞ্জুর আহমদ প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের পর ঐ দিন বিকাল চারটায় স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনের পাক্ষিক সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
-প্রেসবিজ্ঞপ্তি