- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাতকে যুবলীগের প্রস্তুতি সভা

ছাতক প্রতিনিধি
স্বাধীনতা দিবস উপলক্ষে ছাতকে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের বাগবাড়িস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল    
 রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, সহ-সভাপতি মাহমুর রহমান খোরশেদ, বিমান ঘোষ, জুয়েল বক্স, আবু বক্কর রাজা, হারুন মিয়া, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, যুগ্ম-সম্পাদক হাজী জয়নাল আবেদীন, মাহবুবুর রহমান মাহবুব, আতিকুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাফি আহমদ রিংকু, আবিদুর রহমান আঙ্গুর।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আশরাফ উদ্দিন, ডা. আব্দুস ছালাম, আঙ্গুর আলম, মিজানুর রহমান রাসেল, পাবেল আহমদ, নূরুজ্জামান মনি, সুরুজ মিয়া, লোকমান হোসেন, সাইফুল ইসলাম, শামীম আহমদ, শাহ আরজ মিয়া, আজিুর রহমান শান্ত মেম্বার, ছায়াদ মিয়া, মারুফ আহমদ, দিলোয়ার হোসেন, জুয়েল মিয়া, রুবেল কুমার দাস, কবির মিয়া মেম্বার, বিশ্বজিৎ ঘোষ, ইব্রাহিম খান, কয়েছ আহমদ, মাছুম আহমদ মেম্বার, আনোয়ার হোসেন, বাবুল মিয়া প্রমুখ।  

  • [১]