চ্যাম্পিয়ান হেনাস ক্রিকেট ক্লাবস্বাধীনতা দিবস উপলক্ষে ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামে হেনাস ক্রিকেট ক্লাবের উদ্যোগে হরিপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ান হয়েছে হেনাস ক্রিকেট ক্লাব। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন ফতেপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নরজিত চৌধুরী রাজন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউপি সদস্য মনসুর নূর চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক অনন্ত নারায়ন রায় জনি।
ক্লাবের সভাপতি ডালিম মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলতা মিয়া, আব্দুল কাইয়ুম, রহিম আলী, নুরুল ইসলাম, আলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি