দ. সুনামগঞ্জ অফিস
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন,‘বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোষ করা হবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই দেশ বিরোধী চক্ররা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নয়নের ধারাকে ব্যহত করেছে। এখনও সেই বিরোধী চক্ররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেরকে কোন ছাড় দেওয়া হবে না।’
শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিবার্চিত হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও এমপি মুহিবুর রহমান মানিক, এমপি মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রাব্বানী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা বদরুল আলম টিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক আবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, ইকবাল হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, নুর মিয়া, জসিম উদ্দিন, নুরুল হক, জবর আলী, আসাদুর রহমান আসাদ, অ্যাড. বোরহান উদ্দিন দোলন, কয়ছর আহমদ চৌধুরী, আবদাল মিয়া, ফরিদ মিয়া, সুমন, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জাহান আয়না মিয়া, উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আব্দুল গনি ভান্ডারী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা তালুকদার, সাব্বির আহমদ, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, মিজানুর রহমান, সদস্য কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান জিতু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি বদরুল খান, নুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, প্রচার সম্পাদক নুর আলম, বন ও পরিবেশ সম্পাদক জুবেল আহমদ, উপজেলা বঙ্গবন্ধু আওয়ামী তরুণ লীগের সভাপতি হযরত আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, গণ ও তথ্য যোগাযোগ সম্পাদক পাভেল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক বিশ্বজিৎ দাস, শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।