স্টাফ রিপোর্টার
আগামী ২৫মে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুনামগঞ্জ শহরের একটি রেস্তোরায় সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
মতবিনিময় সভায় বক্তারা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের কোন সদস্যকে দলীয় কোন পদ পদবী না দেয়ার জন্য অনুরোধ করেন। এছাড়াও বক্তারা অতীতের ভুলভ্রান্তি ভুলে গিয়ে সম্মেলনকে সফল ও স্বার্থক করতেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।
তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, তাহিরপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কুতুব উদ্দিন, লুৎফুর রহমান লাকসাব, নবাব মিয়া, ডা. মাফিক মিয়া, আব্দুল হাই কালাচান, মইনুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা মৎসজীবী লীগের সভাপতি আলম জিলানী সোহেল, সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, সহ সভাপতি একরামুল হুদা, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু শামা, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিব মিয়া, যুবলীগ নেতা অনির্বাণ দাস, শওকত হাসান, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, ছাত্রলীগ নেতা শঙ্কর চন্দ প্রমুখ।