ছাতক প্রতিনিধি
ছাতকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, স্বাধীনতা বিরোধী চক্র শেখ হাসিনাকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম বাংলার মাটি থেকে মুছে দিতে চেয়ছিল। নিশ্চিহ্ন করতে চেয়ছিল স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগকে। ৭১ থেকে ২০২২ পর্যন্ত তাদের সকল ষড়যন্ত্রই রুখে দিয়েছে দেশবাসী। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কাছে পরাস্থ হয়ে স্বাধীনতা বিরোধীরা ক্রমশই অস্থিতহীন হয়ে পড়ছে। কিন্ত তাদের ষড়যন্ত্র থেমে নেই। স্বাধীনতা বিরোধীরা ভিন্ন-ভিন্ন কৌশলে দেশেবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব স্বাধীনতা বিরোধীদের প্রতি সজাগ সৃষ্টি রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামীলীগ নেতা এড. আশিক আলী, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশাহ, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদ, ফয়জুল বারী, সিরাজুল হক, নজমুল হোসেন, মুরাদ আহমদ, রইছ উদ্দিন, মনজুর আলম, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুস্তাকিম আহমেদ প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, আওয়ামীলীগ নেতা আজমান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, আওয়ামীলীগ নেতা ইশতিয়াক রহমান তানভীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম, মুক্তিযোদ্ধা সন্তান শাহাব উদ্দিন, সাহেব আলী সাজু সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।