- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি না মানায় ৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ওয়েজখালী এলাকায় বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলকা মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচলনাকালে আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়
জানানো হয়, জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচলনাকালে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • [১]