- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকালে পুরাতন বাসস্ট্যান্ড, আলফাত স্কয়ার ও মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
অভিযানকালে চলমান লকডাউন জনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য দুই শতাধিক দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বেকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিকাল ৫টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ টি প্রতিষ্ঠানকে ১হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং মো. বোরহান উদ্দিন মাস্ক বিতরণ ও সচেতনা কার্যক্রম পরিচালনা করেন।

  • [১]