স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলা করায় ৪ টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
এ সময় সুনামগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, বাঁধনপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক দোকান, রেস্টুরেন্ট, হোটেল, ফার্মাসী, বিপনী বিতান, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে সতর্কীকরণ করা হয়।
এদিকে একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তুরাব হোসেন অস্বচ্ছল নাগরিকদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের জন্য সতর্ক করেন। জনস্বার্থে স্বাস্থ্যবিধি বিষয়ক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।