- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি মানেন নি টিকা গ্রহণকারীরা

পুলক রাজ
গণটিকা প্রদান কার্যক্রমের প্রথম দিন পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাদের বখত মিয়া (কে.বি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানুষের চাপ ছিল বেশি। টিকা না দিয়ে ফিরে যেতে হয়েছে অনেককে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নূর, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি ও রেডক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়াররা। প্রথম দিনে এই কেন্দ্রে ২০০ জনকে টিকা দেয়া হয়েছে। তবে টিকা নিতে আসা বেশিরভাগ মানুষই কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানেন নি।
রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার ইউনিট ভলান্টিয়ার মো. আবু জাকের প্রিন্স বলেন, করোনা ভাইরাসের টিকা গ্রহণে মানুষের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। প্রথম দিনে ২০০ জন সাধারণ মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রায় ৭০০-৮০০ মানুষ টিকা না দিতে পেরে ফিরে গিয়েছেন। তারা পরবর্তী সময়ে টিকা গ্রহণ করবেন।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নূর এবং ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি বলেন, আমি এই কেন্দ্রে এসে আমার ভোটারদের সহযোগিতা করেছি। তাদেরকে ফরম ফিলাপ করে দিয়েছি। ওয়ার্ডের সবাইকে অনুরোধ করেছি টিকা গ্রহণ করার জন্য।
টিকাদানকারী কল্পনা বেগম বলেন, আমাদের টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজকে যারা ফিরে গিয়েছেন তাদের মন খারাপ করার কিছু নাই। পরবর্তীতে এসে টিকা গ্রহণ করবেন।

  • [১]