- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে- ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানলে এবং সচেতন হলে করোনা ভাইরাস আস্তে আস্তে চলে যাবে। সকলকেই মাস্ক ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। একদিকে করোনা ভাইরাস অপর দিকে বন্যা মোকাবেলা করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর থানায় কোভিড ১৯ ভাইরাস এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন কামান্ডেন্ট ইন সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের নিকুলিন চাকমা, উপজেলা ভাইন চেয়ারম্যান তাজ্জত আলী খাঁন, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আ. কাইয়ূম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুরের পুলিশ কর্মকর্তাবৃন্দ।

  • [১]