- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি মেনে না চলায় পৃথক অভিযানে ১৮ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার
করোনার সংক্রমণ রোধে মাস্ক না পারায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে ২ হাজার ৩০০ টাকা জরিমানাও আদায় করেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী ও আব্দুর জহুর সেতু এলাকাসহ বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। এসময় তিনি গণপরিবহনে ও পথচারীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে জানানো হয়েছে। এদিকে শহরতলির মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কাছ থেকে ১৭ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিনার (ভূমি) আরিফ আদনান।

  • [১]