স্টাফ রিপোর্টার
বুধবার বিআরডিবি, বিশ্বম্ভরপুর উপজেলা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন মুহম্মদ রাশিদুল মামুন চৌধুরী, উপপরিচালক, বিআরডিবি, সুনামগঞ্জ, সমীর বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বম্ভরপুর, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব। প্রশিক্ষণে নির্ধারিত সূচির সাথে বর্তমান করোনা মহামারী থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মানার উপর উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখা হয়। প্রশিক্ষণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশিক্ষণার্থীদের আসন বিন্যাস করা হয়। সকলেই মাস্ক পরিধান ও হাত ধুয়ে প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন সমবায়ী অংশগ্রহণ করেন।