- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে বিশ্বম্ভরপুরে ৭ জনকে জরিমানা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার বিশ্বম্ভরপুর বাজারে ও বিভিন্ন পয়েন্টে মাস্ক না পরায় ৭ জনের কাছ থেকে ৫ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ^াস।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন এসআই মো. আইনুল হক, স্যানিটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আইসিটি টেকনিশিয়া আলাল উদ্দিন।

  • [১]