- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্য খাতে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় করোনাকালীন বাস্তবতায় সুনামগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য খাতে সম্পৃক্ত ব্যক্তিদের উদ্বুদ্ধকরণ বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিববার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহয়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ভোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী, পরিবার পরিল্পনা কর্মকর্তা বিশ^জিৎ চক্রবতী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর শেখ আব্দুর রব প্রমুখ।

  • [১]