- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্বাস্থ্য পরিদর্শকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

দ.সুনামগঞ্জ অফিস
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও কেয়ার বাংলাদেশের সহায়তায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এফআইভিডিবি মিলনায়তনে স্বাস্থ্য পরিদর্শকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে মা ও শিশুদের পুষ্টি বিষয়ে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি-বেসরকারি পরিদর্শকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা
প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, ডা. এ কে এম মফিজুল ইসলাম, যোবেদা খানম, ইউনিসেফ প্রতিনিধি মাহবুব মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপুষ্টির কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়ার হার বেশি। পারিবারিক কুসংস্কারের কারণে হাওরাঞ্চলে গর্ভবতী মাকে বেশি খেতে দেওয়া হয় না। এতে শিশু ও মা অপুষ্টির শিকার হয়। এই অপুষ্টির শিকার শিশুরাই এক সময় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ে।
বক্তারা মা ও শিশুর পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মীদের আরো বেশি করে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।

  • [১]