স্টাফ রিপোর্টার
জেলা স্বাস্থ্য বিভাগের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহ্ফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ্ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
রাহিবুল ইসলাম, পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, অ্যাড. খায়রুল কবির রুমেন পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক।
ইফতারের শুরুতেই জেলা স্বাস্থ্যবিভাগের দাওয়াতে সকলে উপস্থিত হওয়ায় জন্য সিভিল সার্জন ডা. আশুতোষ দাস কৃতজ্ঞতা জানান।