- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্মরণ সভায় বক্তারা উদার মনের মানুষ ছিলেন সুরেশ দাস

স্টাফ রিপোর্টার
সুরেশ চন্দ্র দাশ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন, উদার মনের মানুষ, গরীবের বন্ধু, কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি, করেননি কারো সাথে খারাপ আচরণ। দীর্ঘ আইন জীবনে তিনি অনেক গরীব মানুষের অনেক উপকার করেছেন, যদি কারো কাছে টাকা না থাকত তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করতেন।
বক্তারা বলেন,   সুরেশ দাসের মতো মানুষকে হারিয়ে সত্যি আজ আমরা শোকাহত, সুনামগঞ্জের মানুষ কোন দিন সুরেশ দাসের মতো মানুষকে ভুলবে না।
বীর মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সুরেশ চন্দ্র দাসের স্মরণ সভা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সোমবার সন্ধ্যায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমীর আব্দুল হাই মিলনায়তনে জেলা খেলাঘরের আয়োজনে সুরেশ দাসের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
খেলাঘর’র সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, ধূর্জটি কুমার বসু, নারী নেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্ররঞ্জন তালুকদার, খেলাঘর জেলা শাখার সহ-সভাপতি অলক ঘোষ চৌধুরী, যোগেশ্বর দাস, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. প্রণব কান্তি দাশ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. রইসুজ্জামান প্রমুখ।  

  • [১]