- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য -এমপি মানিক

ছাতক প্রতিনিধি
শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড মজবুত রাখতে প্রতিবছরের ন্যায় এ বছরও সরকার কোটি কোটি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে সক্ষম হয়েছে। বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়ার দুঃসাহসিকতা দেখানো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারাই সম্ভব হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনাও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চ্যালেঞ্জিং পদক্ষেপ। সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
রবিবার ছাতক উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমার মানিক।
সকালে এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার শীর্ষ বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ব্রীজ একাডেমির চেয়ারম্যান আইয়ূব করম আলী।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন প্রমুখ।
এদিকে ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, সিসিএফ উচ্চ বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালালিয়া আলিম মাদ্রাসা সহ উপজেলা বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে একযোগে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়।

  • [১]