স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে সুইসকন্টাক্ট ও নোভারটিস-এর অর্থায়নে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের মাধ্যমে পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: আব্দুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: মফিজুল
ইসলাম।
সেমিনারে উপস্থিত ছিলেন সুইসকন্টাক্ট-আস্থা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আবুল ফজল মো: এহাছানুল হক, প্রজেক্ট অফিসার মাহ্মুদুল হাসান, স্যানক্রেড-আস্থা প্রকল্পের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং, সিডিও পলাশ চিছাম, ফিল্ড ম্যানেজার উইলসন দালবৎ, কেয়ার বাংলাদেশের ট্রেইনিং কোর্ডিনেটর মোহাম্মদ সালাউদ্দিন, এমডকের প্রতিনিধি রাশেদুন্নবী প্রমূখ।