- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্যানক্রেড ও আস্থা প্রকল্পের ফ্রি হেল্থ ক্যাম্প

স্টাফ রিপোর্টার
স্যানক্রেড ও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া এলাকায় আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্যানক্রেড হাসপাতালে পরিচালিত কমিউনিটি প্যারামেডিক কোর্সের অধ্যক্ষ পলাশ চিছামের সভাপতিত্বে আলোচনা সভায় হেল্থ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমদ নূর। এ সময় তিনি বলেন, এলাকার অন্তত দুই শত দরিদ্র নারী, পুরুষ ও শিশুদেরকে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। এই এলাকার বেশিরভাগ মানুষ কর্মজীবি ও দরিদ্র। স্যানক্রেড ও আস্থা প্রকল্প কর্তৃপক্ষের ভূঁয়শী প্রশংসা করে বলেন, এটা তাদের অত্যন্ত ভাল উদ্যোগ।
হেল্থ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন স্যানক্রেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মুজিবুর রহমান ও মেডিকেল অফিসার ডা: আনতারা হুমায়রা। চিকিৎসা সেবায় সহযোগিতা করেন ৪ জন কমিউনিটি প্যারামেডিক। এসময় প্রায় ১৭০ জন নারী, পুরুষ ও শিশুদেরকে ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

  • [১]