- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্যানক্রেড ও আস্থা প্রকল্পের ফ্রি হেল্থ ক্যাম্প

স্যানক্রেড ও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর স্যানক্রেড বিদ্যানিকেতন প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্যানক্রেড হাসপাতালে পরিচালিত কমিউনিটি প্যারামেডিক কোর্সের অধ্যক্ষ মি: পলাশ চিছামের সভাপতিত্বে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন ধনপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো. ইউনুস মিয়া।
তিনি ফ্রি হেল্থ ক্যাম্প আয়োজন করায় স্যানক্রেড ও আস্থা প্রকল্পের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়াও প্রত্যন্ত এলাকাগুলোতে আরো বেশি করে হেল্থ ক্যাম্প আয়োজনের জন্য অনুরোধ জানান। হেল্থ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন স্যানক্রেড হাসপাতাল, সুনামগঞ্জের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান ও মেডিকেল অফিসার ডা. আন্তারা হুমায়রা। তাদেরকে সহযোগিতাকরেন ৪ জন কমিউনিটি প্যারামেডিক। এসময় প্রায় ১৫৬ জন নারী, পুরুষ ও শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হেল্থ ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো. রেজাউল করিম, কো-অর্ডিনেটর মো. খায়রুল ইসলাম, সিনিয়র অফিসার মো. রহমত আলী, স্যানক্রেড বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. জুয়েল আহমেদ ও শিক্ষকবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]