অদ্য ১৬ ডিসেম্বর বেলা ১১:০০ ঘটিকা হতে বিকেল পর্যন্ত স্যানক্রেড হাসপাতাল ও স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, সুনামগঞ্জ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হল মহান বিজয় দিবস। কমিউনিটি প্যারামেডিক হল রুমে সাইদুল ইসলাম ও তাহমিনা আক্তারের সঞ্চালনায় কমিউনিটি প্যারামেডিক কোর্সের অধ্যক্ষ মি: পলাশ চিছাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র কোর-আন, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটিতে ছিল দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গারো খ্রিস্টান সোসাইটি, সুনামগঞ্জের সভাপতি মি: অপূর্ব চিসিম। প্রধান আলোচক তার বক্তবের শুরুতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা ও লাক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি একটি বিজয় পতাকা; বিশে^র বুকে লাল-সবুজের পতাকা। তিনি সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নত সমাজ ও দেশ গড়ার আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক মিসেস রেনুকা রিছিল, আমোস রিছিল, কমিউনিটি প্যারামেডিক সাইদুল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি