- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্যানক্রেড হাসপাতালে মহান বিজয় দিবস উদযাপন

স্যানক্রেড হাসপাতাল ও স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, সুনামগঞ্জ এর উদ্যোগে সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হলো মহান বিজয় দিবস। বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে কমিউনিটি প্যারামেডিক আল-আমিন খন্দকার এর সঞ্চালনায় কমিউনিটি প্যারামেডিক কোর্সের প্রিন্সিপাল মি: পলাশ চিছাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র কোর-আন, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটিতে ছিল দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা, আবৃত্তি, নাচ ও দেশাত্ববোধক গান পরিবেশনা। সভাপতি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা ও লাক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি একটি বিজয় পতাকা; বিশে^র বুকে লাল-সবুজের পতাকা। তিনি সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত সমাজ ও দেশ গড়ার আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা: মুজিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, ডা: ফারজানা আলী, সিনিয়র মেডিকেল অফিসার, স্যানক্রেড হাসপাতালের এডমিন অফিসার মি: বিঘাট দিব্রা, কমিউনিটি প্যারামেডিক শিক্ষার্থী জেসমিন আক্তার, তাসনিয়া জান্নাত প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]