- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্যানিটেশন মার্কেটিং সিষ্টেম বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস (আইডিই) বাংলাদেশ’র আয়োজনে স্যানিটেশন মার্কেটিং সিষ্টেম (স্যানমার্কএস) প্রকল্প’র উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন,‘বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল কারণ আমরা এমডিজি’র অনেকগুলো লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের পূর্বেই অর্জন করতে সক্ষম হয়েছি। ২০০৩ সাল থেকে সরকার জাতীয় পর্যায়ে স্যানিটেশন    
প্রচারণার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কাজের বিভিন্ন পর্যায়ে তাদেরকে সহযোগিতা করে স্থানীয় সরকার, এনজিও, দাতাগোষ্ঠী, প্রাইভেট সেক্টর এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের এই অবদানের মাধ্যমে আজকে বাংলাদেশ ঘোষণা দিতে পারে যে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের অভ্যাস শূন্যের দিকে চলে এসেছে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামুল্যে যে লেট্রিন সরবরাহ করে সেগুলো যেন স্বাস্থ্যসম্মত, উন্নত, টেকসই ও আরামদায়ক হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন-অর-রশিদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
স্যানমার্ক সিষ্টেম প্রজেক্ট, আইডিই বাংলাদেশ’র জেলা শাখার কর্মকর্তা মুহা. কায়সার পারভেজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিসেফের বিভাগীয় ইনচার্য এ. এ. কামরুল আলম, আইডিই টিমলিডার অপারেশনস এনামূল হক, আইডিইএর সুনামঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ সোহেল।  
সভায় জেলার সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ল্যাট্রিন ব্যবসায়ী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, এবং স্যানিটেশন কাজে জড়িত এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • [১]